সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
থার্ষ্ট ফর নলেজের উপদেষ্টা মহিবুর ইসলামাকে সংবর্ধনা

থার্ষ্ট ফর নলেজের উপদেষ্টা মহিবুর ইসলামাকে সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি
থার্ষ্ট ফর নলেজ এর উপদেষ্টা লন্ডন প্রবাসী ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মহিবুর ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি দেশে আসলে সংগঠনের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা প্রাঙ্গনে থার্ষ্ট ফর নলেজ মৌলভীবাজারের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি বকশী মিসবাহ উর রহমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি মুহিবুর ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ বশির আহমদ, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ সাধারণ সম্পাদক আবুবকর তালুকদার, প্রচার সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম , মাদ্রাসার শিক্ষক মাও মো. আব্দুর রকিব প্রমুখ।
উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী তাজুল ইসলাম , উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বকসী কাওছার রশীদ, সাবেক মেম্বার মোঃ সুন্দর মিয়া, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান ও অন্যান্য শিক্ষকমন্ডলী। অনুষ্ঠান শেষে সংবর্ধিত ব্যক্তি থার্ষ্ট ফর নলেজ মৌলভীবাজার এর উপদেষ্টা লন্ডন প্রবাসী ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মহিবুর ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet