সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গল খুন হওয়া ব্যক্তির লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই মূল আসামি গ্রেফতার

শ্রীমঙ্গল খুন হওয়া ব্যক্তির লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই মূল আসামি গ্রেফতার

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল নতুন বাজার মুন হোটেলে খুন হওয়া ব্যক্তির লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গনে প্রেস ব্রিফিং করে যাবতীয় তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান। সেই সাথে উদঘাটন করা হয়েছে খুন হওয়া ব্যক্তির পরিচয়, উদ্ধার করা হয়েছে একটি রিক্সাসহ বিভিন্ন আলামত। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ শ্রীমঙ্গল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্স। থানা পুলিশ সূত্রে জানা গেছে – খুন হওয়া ব্যক্তি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের মৃত ইনু মীরের ছেলে ইন্তাজ মীর (৫২)। আরো জানা গেছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একমাত্র আসামী মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজুড়া (সোনাপুর) গ্রামের মৃত আবারক মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৪৫)। পুলিশ জানান এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। আসামী’কে বিধি মোতাবেক মৌলভীবাজারের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet