সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
জয়নাল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জয়নাল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

 

এ এ রানা::
সামাজিক সংগঠন জয়নাল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) রাতে নগরীর ১০নং ওয়ার্ডের বেতের বাজার এলাকায় এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
১০ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের মাঝে সেলাই মিশন, রিক্সা, টিবওয়েল স্থাপন, ঘর নির্মাণ, চিকিৎসা প্রদান, পশু বিতরণ, এতিম স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী, পঙ্গুদের মাঝে হুইল চেয়ার সহ নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়াও ৩ দিন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও ৪ হাজার পরিবারের মাঝে ১৫দিনের খাদ্রসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জয়নাল উদ্দিন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর বি হান্নান এর পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানের স্বনামধন্য শিল্পীরা গান পরিবেশন করেন। এসময় শিল্পীদের গান শুনে দর্শকরা মুগ্ধ হন।

সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি তায়েফ হাসান, ইউকে প্রবাসী জিল্লুর রহমান, আলম, সামির, কামাল, আফিয়া, জাহমিন, জাহির, এলেক্স, এবিরিনা, বেলেরিয়া, এলিছা, আবু বক্কর সিদ্দিকী প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet