সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
দ্বি-বার্ষিক পরিদর্শনে শ্রীমঙ্গল থানায় সিলেট রেঞ্জের ডিআইজি

দ্বি-বার্ষিক পরিদর্শনে শ্রীমঙ্গল থানায় সিলেট রেঞ্জের ডিআইজি

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম- বার, পিপিএম-সেবা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান দ্বি-বার্ষিক পরিদর্শনে শ্রীমঙ্গল থানায় আসলে ফুলেল শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সশস্ত্র সালাম প্রদর্শন করার পর ডিআইজি থানা প্রাঙ্গণে একটি ব্রুনাই কিং আম এবং একটি মাল্টা গাছের চারা রুপণ করেন। এছাড়াও পুলিশ সদস্যদের খেলাধুলার জন্য ব্যাডমিন্টন প্লে গ্রাউন্ড এর উদ্বোধন করেন। পরে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান থানার অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স, পুলিশ সদস্যের থাকার ঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম- বার, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সারোয়ার আলম, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপসচন্দ্র রায় প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet