সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে শান্তি সমাবেশ

শ্রীমঙ্গলে বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে শান্তি সমাবেশ

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে ও জনগণের জানমাল নিরাপত্তায় শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। সমাবেশে দলের সকল অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চৌমুহনী চত্তরে জড়ো হতে থাকেন। বিকেল পর্যন্ত নেতাকর্মীরা শান্তি সমাবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, প্রচার সম্পাদক দিবাংশু সেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তহিরুল ইসলাম মিলন, আওয়ামীলীগ সদস্য মহসিন মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শহিদ ও সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শহিন, সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী প্রমুখ।

এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আবু তোয়াহিদ আকাশ,  জেলা যুবলীগ নেতা শেখ নোমান, যুবলীগ নেতা সাদিকুল ইসলাম, সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা হিমেল, কৃষকলীগের যুগ্ম আহবায়ক আবু তালেব বাদশা, সাবেক ছাত্রলীগ নেতা স্বপন, মো. সাবের আহমেদ, তানভীর, রাজু দেব লিটন, মো. আবেদ হোসেন, উজ্জ্বল কান্তি দাস, ছাত্রলীগের নেতা তাসলিম আহমেদ, আজিজুর রহমান নাঈম, সালাত মিয়া, সাজ্জাদ মিয়া, নাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet