সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
রেলপথে নাশকতা ঠেকাতে কড়া নিরাপত্তায় ছিল শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন সদস্যরা

রেলপথে নাশকতা ঠেকাতে কড়া নিরাপত্তায় ছিল শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন সদস্যরা

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
শ্রীমঙ্গলে হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রন,জান-মালের নিরাপত্তা রক্ষা ও শ্রীমঙ্গল রেল স্টেশনে নাশকতা ঠেকাতে কড়া নিরাপত্তায় পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যেও পাশাপাশি ২৪ ব্যাটালিয়ন কালাপুর আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
রোববার (২৯ আক্টোবর) বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ ও সাধারন জনগনের জান-মালের নিরাপত্তায় শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলওয়ে স্টেশনে নিরলস দায়িত্ব পালন করেছেন ২৪ আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
রেঞ্জ কমান্ডার (অতিরিক্ত দায়িত্ব) আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জ মুহাম্মদ মেহেদী হাসান বিএএম, পিএএমএস এর সার্বিক তত্ত্বাবধানে ও সার্কেল অ্যাডজুট্যান্ট ও কোম্পানী কমান্ডার ইসমাইল হোসেন এর নেতৃত্বে ১ প্লাটুন আনসার সদস্য ও ৫ নং কালাপুর ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা মনছুর আহমদ রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালন করেন। গত শনিবার রাতে কুলাউড়া রেলওয়ে স্টেশনের অদূরে রেল লাইনে দূস্কৃতিকারীদের অগ্নিসংযোগের কারণে রেল সড়ক ও রেলওয়ে স্টেশনগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet