সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ফান্ড ও প্রবাসীদের অনুদানের  কোটি টাকা আত্মসাতের অভিযোগ।  মৌলভীবাজার পুজামন্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি শ্রীমঙ্গলে তামাকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন মৌলভীবাজারে পূজামণ্ডপের নিরাপত্তায় ৬ হাজার ১৭২ আনসার সদস্য মোতায়েন সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
সিলেটে বাজার মনিটরিংয়ে প্রশাসনের অভিযান

সিলেটে বাজার মনিটরিংয়ে প্রশাসনের অভিযান

এ এ রানা::
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়টি তদারকি করতে সিলেট জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম অভিযান চালিয়েছে।

আজ শনিবার ( ২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত এ অভিযান চলে।

এসময় কালিঘাট, কাজিরবাজার এবং রিকাবিবাজার এলাকার বিভিন্ন আড়তে পাইকারি ও খুঁচরা বিক্রেতাদের দ্রব্যের মূল্য সহনীয় রাখতে এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

অভিযানে পুলিশ বিভাগ ও ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet