সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
সহযোগীতা প্রয়োজন : আনোয়ারুজ্জামান চৌধুরী

সহযোগীতা প্রয়োজন : আনোয়ারুজ্জামান চৌধুরী

 

এ এ রানা;;
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আধ্যাত্মিক নগরী সিলেটকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নগরী হিসাবে গড়ে তুলতে সবার সহযোগীতা প্রয়োজন।

তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালনে আন্তরিক হলেও সচেতন নাগরিকদেরও নিজেদের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে। এখন ডেঙুর মওসুম। আসুন আমরা সবাই নিজেদের আশপাশের দিকে খেয়াল রাখি, পরিস্কার পরিচ্ছন্ন রাখি। তাহলে অবশ্য আমরা ডেঙুর প্রকোপ মোকাবেলা করতে সক্ষম হবো।

তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেয়ার পর সবার সহযোগীতা নিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নগরী গড়তে কাজ করবো ইনশাল্লাহ।

তিনি শুক্রবার (১৮ আগস্ট) নগরীর ৯নং ওয়ার্ডের খুলিয়াপাড়া জামে-মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায়কালে মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি সবার সাথে কুশল বিনিময় শেষে খুলিয়াপাড়া বাসীর সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলার মখলিছুর রহমান কামরান, মসজিদের মোতওয়াল্লি ফরমুজ আলীসহ সচেতন মুসল্লিবৃন্ধ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet