সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিতঃ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিতঃ

হলি সিলেট ডেস্কঃ  :;
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, সিলেট, জনাব শেখ রাসেল হাসান সভাপতিত্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, আবু আহমদ ছিদ্দীকী । এসময় উপস্থিত ছিলেন এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, কমান্ডেন্ট, আরআরএফ, সিলেট, হুমায়ুন কবির, পুলিশ সুপার, সিলেট জেলা, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ সিলেট মহানগর এলাকার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সম্মানিত নাগরিকবৃন্দ। সভায় উপস্থিত সকলেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক অনুষ্ঠান ২০২৩ অনলাইন/টেলিভিশনে উপভোগ করেন। আলোচনা সভার শেষ পর্যায়ে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এছাড়াও পবিত্র যোহরের নামাযের পরে কালেক্টরেট জামে মসজিদ, সিলেটে তাঁহার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet