সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজির মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজির মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভবিাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন্স) এম এ জলিল।

গতকাল (২৫ জুন ) দুপুরে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন্স) এম এ জলিল মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে আসেন। এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অ্যাডিশনাল ডিআইজি এম এ জলিলকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজিকে সালামি প্রদান করেন। পরে তিনি পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ ক্লিয়ারেন্স শাখা, পুলিশ কন্ট্রোল রুম, ই-পাসপোর্ট শাখা, ডেসপাস শাখাসহ অন্যান্য অফিস ঘুরে দেখেন। পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারীর অফিস এবং অপরাধ শাখা পরিদর্শন করেন। তিনি অফিসের বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো: শহিদুল হক মুন্সী। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet