সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলের ময়লার ভাগাড় অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন

শ্রীমঙ্গলের ময়লার ভাগাড় অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্টানের সামনে থেকে ময়লার ভাগাড় দ্রæত অপসারণ না হলে ক্লাস বন্ধ করে কঠুর কর্মসূচিতে যাওয়ার ঘোষনা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ মে) শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সংলগ্ন বিশাল ময়লা ভাগাড়ের সামনে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
এসময় কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, ময়লার ভাগাড় থেকে অসহনীয় দূর্গন্ধ শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যহানিসহ পড়াশোনায় মারাত্মক ভাবে ব্যাঘাত ঘটছে। এই দূর্ভোগ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে দ্রæত এই ময়লার ভাগাড়টি অপসারণের উদ্যোগ নিতে প্রশাসনসহ এলাকার জনপ্রতিনিধির প্রতি জোর দাবি জানান শিক্ষার্থীরা। প্রায় দুই দশকের এই গণদাবির প্রতি এলাকার প্রায় ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন ছাত্র ও যুবসমাজ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করে আন্দোলন করে গেলেও এব্যাপারে কর্তৃপক্ষের কার্যত কোন পদক্ষেপই লক্ষ্য করা যায় নি। ফলে প্রতিনিয়তই ময়লা আবর্জনার দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইতিহাস (সম্মান) ১ম বর্ষের ছাত্র নূরুল আমিন, দ্বাদশ (মানবিক) এর উম্মে নাফিসা মায়মুনাহ, দীপ্ত পাল, নাফিস আহমেদ নাঈম, শাহেদ আহমেদ রানা, একাদশ শ্রেণীর প্রিয়ন্তি দেবসহ আরো অনেকে। এব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো: মহসীন মিয়া মধু বলেন, শ্রীমঙ্গলস্থ জেটি রোড এলাকায় প্রকল্প চলমান অবস্থায় নির্মাণ সামগ্রী পরিবহনে বাধা সৃষ্টি করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রকল্পের বিরুদ্ধে আদালতে রিটও করা হয়েছে। বিষয়টি সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও এলাকার মাননীয় সংসদ সদস্যও অবগত রয়েছেন। মোবাইলে ফোনে আলাপ কালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করেছি। বিশেষ করে এমপি মহোদয় দেশের বাহিরে অবস্থান করছেন। যাওয়ার ঠিক পূর্বেই স্যারের সাথে বিস্তারিত আলাপ হয়েছে। উনি আসার পর বিষয়টি নিয়ে জরুরী সভায় বসব। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় জানান, যেহেতু এমপি মহোদয় বিদেশে সফরে যাওয়ার প্রাক্কালে আমাদের বলেছেন, তিনি সুন্দর একটি উদ্যোগ নেবেন ময়লার ভাগাড় স্থানান্তরের জন্য। আমরা অপেক্ষায় আছি, উনি আসার পরই আমরা বসে উনার দিক নির্দেশনা মোতাবেক আমরা ব্যবস্থা নেব। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় জানান, আমরা উন্নয়নের রূপকার যাকে বলে থাকি, আমাদের সুযোগ্য এমপি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ মহোদয়, ৩২ বছর যাবৎ তিনিই সকল সমস্যার সমাধান করে যাচ্ছেন। এই সমস্যার সমাধান আশাকরি উনিই করবেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet