সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
মৌলভীবাজারে ঈদবাজারে ভোক্তার তদারকি

মৌলভীবাজারে ঈদবাজারে ভোক্তার তদারকি

 

প্রতিবেদন,মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ঈদ বাজারে বিভিন্ন প্রসাথনী, কাপড় ও জুতার দোকানগুলোতে তদারকি ও অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।

বুধবার (১২ এপ্রিল) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও সদর মডেল থানা পুলিশের একটি টিমের সহায়তায় চলা তদারকি ও অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্টানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক মো: সাইফুল ইসলাম জানান, তদারকি অভিযানে ন্যায্য দামে জুতা বিক্রয় না করা, প্যাকেটজাত প্রসাধনী গাঁয়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌমুহনাতে অবস্থিত ফ্যামিলি মার্টকে ১ হাজার টাকা, আর্চিসকে  ২ হাজার টাকা, সেন্ট্রাল রোডে অবস্থিত ফ্রেশ ফুডকে ৩ হাজার টাকা সহ মোট ৩টি প্রতিষ্টানকে ভোক্তা আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং ন্যায্য দোমে ঈদের কেনা কাটা নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet