সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে ইনার হুইল ক্লাব

শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে ইনার হুইল ক্লাব

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
খাদ্যপণ্যের দাম বৃদ্ধির সময়ে বিশেষ করে এই পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিতদের পাশে দাড়ালো ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল।
শ্রীমঙ্গল ইনার হুইল ক্লাবের উদ্যোগে গতকাল (১ এপ্রিল) পল হ্যারিস রোটারি হাই স্কুলে সুবিধাবঞ্চিত কিছু পরিবারের মাঝে ইফতার ও সেহরির জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ডা: পুষ্পিতা খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রীতি রায় ও আরতী বালা পাল, সাধারণ সম্পাদক ইন্দিরা আচার্য আঁখি, কোষাধ্যক্ষ সোমা দাশ, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কান্তা ধর চৌধুরী, দিল আফরোজ রুহেন, রহিমা বেগম, রোকসানা খানম, শামসুন্নাহার খান বৃষ্টি, সুকন্যা দে, সানজিদা আক্তার প্রমূখ। এসময় শ্রীমঙ্গলের অন্যান্য নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গলের সুবিধাবঞ্চিত প্রায় ৩৫ টি পরিবারের দৈনন্দিন জীবন সংগ্রামের অংশ হওয়র সিদ্ধান্ত নিয়ে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তাদের হাতে তুলে দিয়েছে। উল্লেখ্য, এসব পরিবার এমন পর্যায়ে রয়েছে যে, তারা সইতেও পারে না কারো কাছে বলতেও পারে না। অথচ তাদের খোঁজ কেউ রাখেও না।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet