সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
এসএমপি পুলিশ কমিশনার কর্তৃক এসএমপি ট্রাফিক বিভাগ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিতঃ

এসএমপি পুলিশ কমিশনার কর্তৃক এসএমপি ট্রাফিক বিভাগ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিতঃ

হলি সিলেট ডেস্কঃ

গত ১৮মার্চ সকাল ১০:৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম , এসএমপি ট্রাফিক অফিস পরিদর্শন করেন। এতে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব।

উক্ত পরিদর্শনকালে ট্রাফিক বিভাগে কর্মরত কর্মকর্তাবৃন্দের সাথে আলোচনা সভায় অংশগ্রহণ করেন নবাগত পুলিশ কমিশনার । উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম , অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ছাদেক কাওছার দস্তগীর সহ ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। এসময় সম্মানিত পুলিশ কমিশনার সিলেট শহরে ট্রাফিক আইন ও যানবাহন নিয়ন্ত্রণে কর্মকর্তাবৃন্দদের উদ্দেশ্যে দিক-নির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন এবং ট্রাফিক বিভাগের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন। পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের বিভিন্ন অবকাঠামোগত স্থাপনা পরিদর্শন করেন। সভায় পুলিশ কমিশনার এসএমপি ট্রাফিক বিভাগে কর্মরত সকল কর্মকর্তা ও ফোর্সবৃন্দকে মানবিক পুলিশিং এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিজ নিজ কর্তব্য পালনের নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet