সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি গোলাপগঞ্জ থানার রফিকুল ইসলাম

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি গোলাপগঞ্জ থানার রফিকুল ইসলাম

 

এ এ রানা:
সিলেট জেলার মাসিক কল্যাণ সভায় গোলাপগঞ্জ উপজেলায় গত জানুয়ারি মাসে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে থানা এলাকায় শান্তি শৃঙ্খলারক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারসহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতিসরূপ সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে সিলেট জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুরষ্কৃত করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারী) সকালে জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন তার হাতে ক্রেস্ট তুলে দেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয় আমার থানার সকল অফিসার ও ফোর্সের পরিশ্রমের ফসল। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

এছাড়াও তিনি গোলাপগঞ্জ উপজেলার সকল ধরনের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলার নিয়ন্ত্রন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং আইন শৃঙ্খলা যেকোন সমস্যা সমাধানের জন্য জনগনের পাশে থাকার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো.রফিকুল ইসলাম যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet