সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
ছোট ভাইদের হাতে বড় ভাই খুন

ছোট ভাইদের হাতে বড় ভাই খুন

এ এ ৱানা :: বসতবাড়ি নির্মাণের জেরে ছোট ভাইদের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, উপজেলার শ্রীপুর গ্রামের মৃত তাহের আলীর দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর ঘরে ৪ ছেলে ও দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে সন্তান রয়েছেন। তাদের মধ্যে বসতবাড়ির পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল।

বৃহস্পতিবার সকালে দ্বিতীয় স্ত্রীর ঘরের ছেলেরা বসতঘর নির্মাণের প্রস্তুতি নিলে প্রথম স্ত্রীর ঘরের তিন ছেলে এ কাজে বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথম স্ত্রীর ঘরের তিন ছেলে শাহজাহান, নুরুল হক ও শাহ আলম তাদের বড় ভাই নুরুল আমিনের সঙ্গে মারামারিতে লিপ্ত হন। এতে ঘটনাস্থলেই বড় ভাই নুরুল আমিনের (৪৫) মৃত্যু হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet