সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
নবীগঞ্জ ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে জরিমানা

নবীগঞ্জ ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে জরিমানা

মিজান মোহাম্মদ : নবীগঞ্জে মাটিখেকোদের দৌরাত্ম্য কিছুতেই কমছে না, সঙ্কটে রয়েছে কৃষি জমি। মাটিখেকোদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রাখলেও কিছুতেই থামছে না অসাধু চক্রটি।

শনিবার নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙা ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় মাটিকাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোঃ মনু মিয়া নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ফসলি জমির টপ সয়েল মাটি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet