সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
হবিগঞ্জের নবীগঞ্জের পারকুল গ্রামে কৃষি জমির মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়

হবিগঞ্জের নবীগঞ্জের পারকুল গ্রামে কৃষি জমির মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়

স্টাফ রিপোর্টার:
মাটিখেকোদের দৌরাত্ম্য কিছুতেই কমছে না, সঙ্কটে কৃষি জমি। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবাধে কাটা হচ্ছে কৃষি জমির মাটি। এতে কমছে চাষাবাদ। পাশাপাশি বিপর্যয় ঘটছে পরিবেশের। দেদারসে কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটাসহ নির্মাণ সংশ্লিষ্ট কাজে। মাটিবাহী ট্রাক ও ট্রাক্টর চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক।

সরজমিন ঘুরে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউপিধীন অবস্থিত এশিয়ার বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পারকুল পাওয়ার প্ল্যান্ট এলাকার দক্ষিণে হাচনখালী নামক হাওড় হইতে অবাধে অসংখ্য কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছে। এসব মাটি আবার ট্রাক ও ট্রাক্টর গাড়িতে বহন করে বনগাঁও সড়ক দিয়ে মহাসড়ক ব্যবহার করে বিভিন্ন ইটভাটায় যাচ্ছে। এতে ঐ এলাকার পরিবেশসহ রাস্তায় পথচারী ও স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা ধুলাবালির জন্য ব্যাপক ভোগান্তি পোহাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বারবার প্রশাসনের কাছে এসব বিষয়ে অভিযোগ দিলেও সুফল মিলছে না। আবাদি জমির ওপরের দিকের মাটি কেটে নেওয়ায় কমছে ঊর্বরতা। তাদের শঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে মাটির জন্য বড় ধরণের বিপর্যয় দেখা দিতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, একাধিক সিন্ডিকেট মাটির ব্যবসায় সক্রিয়। এতে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করে অবাধে কেটে চলেছেন কৃষি জমির উর্বর মাটি। ফলে কমে যাচ্ছে চাষাবাদ।

উপজেলার সচেতন মহলের অনেকেই বলেন, বেশির ভাগ মাটি কিনছেন ইটভাটার মালিক কিংবা বিত্তবান ব্যক্তিরা। এমন অবস্থা চলতে থাকলে একসময় মাটিও আমদানি নির্ভর হতে হবে আমাদের। মূলত টাকার লোভে অনেকে মাটি বিক্রিতে ঝুঁকছেন। ১০-১২ ফুট গভীর গর্ত তৈরি করে মাটি বিক্রি হচ্ছে। ফলে পাশের জমির মাটিও ভেঙে পরে যাওয়ার শঙ্কা রয়েছে। বাধ্য হয়ে ওই সব জমির মাটিও বিক্রি করছেন মালিকেরা।

প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজন বলেন, রাতের আঁধারে আরও অসংখ্য জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি ব্যবসায়ীরা। কিছু বললে হুমকি দিচ্ছে। মাটিখেকোরা কৃষি জমিকে পুকুর-খালে পরিণত করছে। এসব দেখেও প্রশাসন নীরব।

এদিকে লিটন নামের জনৈক ব্যাক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি মাটি কাঁটার বিষয়টি শিকার করেছেন।

এব্যাপারে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, —————————–কৃষি জমির মাটি রক্ষায় প্রতিনিয়ত অভিযান চলছে। এতে প্রায়ই অভিযুক্তদের জেল-জরিমানা করা হয়। এ বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হবে। মাটি কাটার সাথে জড়িতদের খোঁজে বের করে ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet