সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে জন্মাষ্টমী উৎসব পালনে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস বিএনপি নেতা মহসিন মিয়া মধুর

শ্রীমঙ্গলে জন্মাষ্টমী উৎসব পালনে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস বিএনপি নেতা মহসিন মিয়া মধুর

শ্রীমঙ্গলে জন্মাষ্টমী উৎসব পালনে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস বিএনপি নেতা মহসিন মিয়া মধুর
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সকল অনুষ্ঠান নিরাপদে পালন করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু।
রোববার রাতে শ্রীমঙ্গল ডাকবাংলোর পাড় এলাকায় মহসিন নিবাসে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শ্রীমঙ্গল জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদ, হিন্দুবৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় সভায় সনাতনী নেতৃবৃন্দ বিগত ৫ আগষ্টের পর থেকে শ্রীমঙ্গলের প্রত্যেকটি মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘর ও জানমাল রক্ষায় মহসীন মিয়া মধুসহ যারা এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনে।
এ সময় মহসীন মিয়া মধু শ্রীমঙ্গল উপজেলায় যে সকল দেবস্থলিতে জন্মাষ্টমী উৎসবের আয়োজন হয় তাদেরকে নিরাপদে ও নির্দিধায় তা পালনের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet