সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
দোয়ারাবাজারে আত্মগোপনে থাকা আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীর বাড়িতে হামলা 

দোয়ারাবাজারে আত্মগোপনে থাকা আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীর বাড়িতে হামলা 

দোয়ারাবাজারে আত্মগোপনে থাকা আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীর বাড়িতে হামলা 

দোয়ারবাজার প্রতিনিধঃ
দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে গত ৫ ই আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবর প্রকাশ হওয়ার পর পরই দোয়ারাবাজার উপজেলা এলাকসহ বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল বের করে হাজারো ছাত্র জনতা।

এতে এক ধরনের ভীতি সঞ্চার হওয়ায় ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন উপজেলা আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । এর পর থেকে আত্মগোপনে যাওয়া কোন কোন নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা, লুটপাট ও ভাঙচুর শুরু করেছে এক দল দুর্বৃত্তরা।

আত্মগোপনে যাওয়া নেতাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় শীর্ষ পদধারী নেতারাও রয়েছে। ফলে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সহকারী সাধারণ সম্পাদক রাশিদ আলী এবং তাহার পুত্র দোয়ারা বাজার ডিগ্রি কলেজ ছাত্র লীগের প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ। বর্তমানে রাশিদ আলী দেশ চেরে পলিয়ে পাশবর্তি দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, আত্মগোপনে থাকা দোয়ারাবাজার ডিগ্রি কলেজ ছাত্র লীগের প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ মোবাইলফোনে এক ক্ষুদে বার্তা পাঠিয়ে বলেন, গত ৫ই আগষ্ট এক দল দুর্বৃত্তরা হামলা চালিয়ে আমার বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দিয়েছ। প্রাণ বাঁচাতে আমি বর্তমানে যুক্তরাজ্য আত্মগোপনে আছি। এবং আমার বাবা পালিয়ে গিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। এখন আমরা আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ বাহিনীর কর্মবিরতির কারণে জন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। গত ক’দিন ধরে দোয়ারাবাজার থানার প্রধান ফটক বন্ধ রেখেছে পুলিশ। এতে এলাকায়  অপরাধ সংঘটিত হওয়ার প্রবণতা বেড়েছে। ##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet