সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
মৌলভীবাজারে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের ঢাকা বাস স্টেন্ডের হবিগঞ্জ বাস মালিক সমিতির মৌলভীবাজার শাখা কার্যালয়ের সামনে থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক এক মাদক মারবারিকে গ্রেপ্তার করে মডেল থানা পুলিশ। আটককৃত মাদক কারবারির নাম হিরো ভূঁইয়া (২৬)। আটক হিরো ভূইয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের স্বপন ভূইয়ার ছেলে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, মৌলভীবাজার শহরে কিলো ডিউটি চলাকালীন সময়ে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ঢাকা বাস স্ট্যান্ডের হবিগঞ্জ বাস মালিক সমিতি, মৌলভীবাজার শাখা নামক বাস কাউন্টারের সামনে একজন লোক বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে হিরো ভূঁইয়া নামে একজনকে আটক করে। পরে আসামির কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো আলাদা আলাদা ৫ প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার কর হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সোমবার সকালে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet