সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

শ্রীমঙ্গলে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার পর্যটন উপজেলা শ্রীমঙ্গল শহরকে যানজট মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে অভিযানে নেমেছে শ্রীমঙ্গল পৌরসভা। এসময় সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
রোববার (৫ মে) সকালে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় স্টেশন রোডসহ বিভিন্ন সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
পথচারি ও ব্যবসায়ীরা বলছেন, কিছুদিন পরপর পৌর কতৃপক্ষ ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান চালালেও আবারও এসব স্থান দখল হয়ে যানজট লাড়া ছাড়াও চলাচলকারীরা পড়েন দুর্ভোগে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শহরকে যানজট মুক্ত রাখতে এবং শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কিছু ব্যবসায়ী আছে তারা তাদের দোকানের ময়লা আবর্জনা রাস্তায় ফেলে শহরের সৌন্দর্য নষ্ট করেন। শহর সুন্দর রাখতে কেউ যেন যত্রতত্র ময়লা না ফেলে এবং পৌর শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা চান পৌর প্রকৌশলী। অভিযানের সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র হাজী মো. আব্দুল করিম, কাউন্সিলর আলকাছ মিয়া।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet