সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে নাট্যবেদ নৃত্য নিকেতন এর রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে নাট্যবেদ নৃত্য নিকেতন এর রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী বিভিন্ন বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে নাট্যবেদ নৃত্য নিকেতন এর রজত জয়ন্তী উৎসব।
শুক্রবার (১৯ এপ্রিল) শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।
নাট্যবেদ নৃত্য নিকেতন এর পরিচালক অনিতা দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম এ শ্রীমঙ্গলের সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভুমি স›দ্বীপ তালুকদার, কলকাতার সারেগামা পা এর বিখ্যাথ বাউল সম্রাট নিত্যানন্দ খেপা বাউল ও হরিদাশ বাউল, আসাম থেকে আগত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিকেক আচার্য্য, সাংস্কৃৃতিক ব্যক্তিত্ব জহর তরফদার, শ্যামল আচার্য্য, একুশে টেলিভিশন এর মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, নৃত্য গুরু নিলাঞ্জনা জুই, নৃত্য প্রশিক্ষক দ্বীপ দত্ত আকাশ। এর আগে রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যালে ট্রুপ এর পরিচালক মো. আমানুল হক। দিনব্যাপী প্রতিযোগীতায় অংশ নেয় শতাধিক নৃত্য শিল্পী। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet