সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
মৌলভীবাজারে জুয়ার আসরে ডিবির অভিযান, জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ১৩ জুয়াড়ী গ্রেপ্তার

মৌলভীবাজারে জুয়ার আসরে ডিবির অভিযান, জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ১৩ জুয়াড়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে জুয়া খেলার সরঞ্জাম নগদ টাকাসহ ১৩ জুয়াড়ী গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর (মাইজপাড়া) এলাকার জনৈক খলিল মিয়ার ফিশারিতে জুয়ার আস্তানা থেকে জুয়া খেলারত অবস্থায় ১৩ জুয়াড়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জুয়াড়ীরা হলেন, ফিশারির মালিক খলিলুর রহমান খলিল মিয়া, শাহানুর মিয়া, মো. আলী আহমদ, মো. জায়ফর মিয়া, মো. ছিকন খাঁ, জীবন মিয়া, দিলাল মিয়া, সাঈদ মিয়া, ইউসুফ মিয়া, আতাউর রহমান, মৌলদ মিয়া, মো. আকবর, মো. আলী হোসেন। এসময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৬ হাজার ১১০টাকা উদ্ধার করেন ডিবি সদস্যরা। জেলা গোয়েন্দা শাখার এসআই এ এইচ এম মাহমুদুর রহমান জানান, আটঘর গ্রামের খলিল মিয়ার ফিশারিতে পাহারা দেওয়ার জন্য নির্মিত ঘরে জান্ডি-মুন্ডার মাধ্যমে জুয়ার আসর চলতো। গোপন সোর্সের মাধ্যমে পাওয়া এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ১৩ জনকে আটক করা হয়। এসময় আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে নগদ ২৬ হাজার ১১০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত জান্ডি-মুন্ডার গুটি ও বোর্ড জব্দ করা হয়। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত ১৩ জন এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet