সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
তিন দিনব্যাপী চা আবাদ বিষয়ক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

তিন দিনব্যাপী চা আবাদ বিষয়ক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ৩ দিনব্যাপী ”চা আবাদ বিষয়ক” প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পঞ্চগড়ে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পঞ্চগড়স্থ বিটিআরআই উপকেন্দ্রে আয়োজিত ৩দিনের চা আবাদ বিষয়ক বিটিআরআই বার্ষিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্টিত হয়।
প্রশিক্ষণের শেষ দিনে মেকিং অব হাই ভ্যালু টি, টি ট্যাস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল, টি বায়োকেমেস্ট্রি, টি স্ট্যাটিস্টিক্স, চা আইন-২০২৬, চা বাগানে ভূমির ব্যবহার, চা নিলাম ও বিপণন ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগে ভালো মানের চা তৈরির কৌশল, বটলিফ কারখানায় চা প্রক্রিয়াজাতকরণ, চা চোরাচালান রোধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক উদ্ভাবিত “টি সফট” এর ব্যবহার, চায়ের কৃষিতাত্ত্বিক দিক সমূহ যেমন- চারা রোপন ও পরিচর্যা, টিপিং, প্লাকিং, প্রæনিং, সেচ ও পানি নিষ্কাশন ইত্যাদি বিষয়ের ধারণা দেওয়া হয়। সমাপনী দিনে কোর্সে মুল্যায়নী পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূল্যায়নী পরীক্ষার পঞ্চগড় অঞ্চলের বিভিন্ন চা বাগান/কারখানা ও ক্ষুদ্র চা চাষিদের মধ্য থেকে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। সমাপনী অনুষ্টানে বিটিআরআই এর পরিচালক (ভা.) ড. মো. ইসমাইল হোসেন কোর্সের সমাপনী বক্তব্য রাখেন। শেষে প্রশিক্ষ কোর্সে অংশ নেওয়াদের মাঝে সনদপত্র বিতরন এবং ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে সম্মাননা সনদ ও “সমতলের চা শিল্প” বই বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet