সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
দুইযুগ পর শ্রীমঙ্গলের পারাবত যুব-সংঘের প্রীতি ক্রিকেট ম্যাচ ও মিলন মেলা

দুইযুগ পর শ্রীমঙ্গলের পারাবত যুব-সংঘের প্রীতি ক্রিকেট ম্যাচ ও মিলন মেলা

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন পারাবত যুব সংঘ প্রায় ২৪ বছর পর প্রীতি ক্রিকেট ম্যাচ নিয়ে মাঠে নেমেছে। একই সাথে সংগঠনটির সদস্যদের মধ্যে মিলন মেলাও অনুষ্টিত হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল সিন্দুরখাঁন রোডের ৯০ দশকের পারাবত যুবসংঘের সিনিয়র জুনিয়রদের আনন্দগন মিলন মেলা অনুষ্টিত হয়। পরে ক্লাবের সাবেক খেলোয়ার শাকির হোসের টিপুর উদ্যোগে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে এই প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। কালীঘাট রোস্থ চলন্তিকা মাঠে পারাবত যুব সংঘ (লাল) এবং পারাবত যুব সংঘ (সবুজ) এর ২০ ওভারের খেলায় পারাবত যুব সংঘ (লাল) ১৯ ওভারে ১১ উইকেট হারিয়ে রান সংগ্রহ ১৭৯, পারাবত যুব সংঘ (সবুজ) ১৫৭ রানে অলআউট। লাল গ্রæপে খেলায় অংশ নেন মো. ইমাম হোসেন সোহেল, শাকির হোসেন টিপু, নিয়ামত উল্ল্যা, মান্না দেব, আলমাছ, হাফিজ, রাজু, আলম সিকদার, মধু চৌবে, মুজিবুর রহমান মুজিব, বাদল সূত্রধর।

সবুজ গ্রুপের অংশ নেন সোহাগ,শিপলু, আকাশ, সাব্বির,তুহিন, হাসান, রিফাত, শাহাদত, সাজিদ,মনা,কাউছার। আয়োজক সাকির হোসেন টিপু বলেন, আজকের এই মিলন মেলায় সংগঠনের পুরাতন সদস্যসহ আমরা সিন্দুরখাাঁন রোডের নতুন পুরাতন বন্ধুরা একত্রিক হয়েছি। অনেকদিন পর সবাই এক সাথে হওয়াতে অনেক ভালো লাগছে। মুলত এ কারণেই এই আয়োজন।
ক্লাবের সাবেক সভাপতি মো. ইমাম হোসেন সোহেল জানান, দীর্ঘ দুই যুগ পর সাকির হোসেন টিপুর উদ্যোগে আজকের এই আয়োজন। তিনি আরও বলেন, আমি যখন ২০০০ সালে দুবাই চলে যাই, তখন চলন্তিকা মাঠে শেষ ম্যাচ খেলি। আজকের ম্যাচে অংশ নিতে পারায় আমি অনেক আনন্দিত।

 

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet