সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
দক্ষিণ সুরমায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

দক্ষিণ সুরমায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

এ এ রানা:;
দক্ষিণ সুরমায় ৪ কেজি গাঁজা সহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর ভার্থখলাস্থ নছিবা খাতুন বিদ্যালয়ের গলি থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী হোসনা বেগম (৬০) দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলার-কুমিল্লাপট্টির বাসিন্দা মৃত বাবর আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ভার্থখলাস্থ নছিবা খাতুন বিদ্যালয়ের গলিতে অভিযান চালিয়ে হোসনা বেগমকে আটক করে দক্ষিণ সুরমা ফাঁড়ির পুলিশ। এসময় তার হাতে থাকা একটি পুরাতন ট্রাভেল ব্যাগের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা দায়ের করে আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet