সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
হাওরে বাঁধ নির্মাণে ধীরগতি! ছাতকে মানববন্ধন কর্মসূচী পালন

হাওরে বাঁধ নির্মাণে ধীরগতি! ছাতকে মানববন্ধন কর্মসূচী পালন

হাওরে বাঁধ নির্মাণে ধীরগতি!
ছাতকে মানববন্ধন কর্মসূচী পালন

জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতকঃ
ছাতকে পিআইসি কমিটি গঠনে নানা অনিয়ম ও একমাস পার হয়ে যাওয়ার পরও অনেক স্থানেই হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন হাওর পাড়ের স্থানীয় কৃষকরা। বাঁধ নির্মাণে ধীরগতির কারনে বুধবার সকালে গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে ‘হাওর বাঁচাও আন্দোলন’ ছাতক উপজেলা কমিটির উদ্যাগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
নির্ধারিত সময়ে মধ্যে দ্রুত কাজ শেষ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ‘হাওর বাঁচাও আন্দোলন’ সুনামগঞ্জ জেলার কার্যকরি ক‌মি‌টির সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। সংগঠনের উপজেলা কমিটির সাধারন সম্পাদক শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেনের পরিচালনায় অনু‌ষ্টিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন শাহ অলিউল্লাহ একাডেমির প্রিন্সিপাল মাওলানা মঞ্জরুর রহমান চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠ‌নিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, মোশাহিদ আলী, এইচএম খালেদ, এআর সায়েম, শিক্ষক রেজ্জাদ আহমদ, হাফিজ নাসির উদ্দিন, কৃষক শাহ মো.মুজিব, ইসলাম উদ্দিন, সাব্বির আহমদ সুমন প্রমুখ।
বক্তারা বলেন, ১৫ ডিসেম্বর থেকে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু করার কথা থাকলেও উপজেলার ৩২টি পিআইসি’র মধ্যে এখন ২৩টি বাঁধের কাজ শুরু হলেও এখন পর্যন্ত আর ৯টি বাঁধের কাজ শুরু করা হয়নি। কাজের ধীরগতির কারনে সরকার নির্ধারিত সময়ের মধ্যে হাওর রক্ষা বাঁধ মেরামত কাজ শেষ হওয়া নিয়ে শংকিত স্থানীয় কৃষকরা। অবিলম্বে বাঁধের কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবি জানিয়েছেন তারা । ##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet