সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে হাজী সেলিম ক্যাডেট দাখিল এন্ড আলিম মাদ্রাসার প্রস্তাবিত প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীমঙ্গলে হাজী সেলিম ক্যাডেট দাখিল এন্ড আলিম মাদ্রাসার প্রস্তাবিত প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে হাজী সেলিম ক্যাডেট দাখিল এন্ড আলিম মাদ্রাসার প্রস্তাবিত প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের সাতগাঁও লইয়ারকুল পুরানগাঁও এলাকার দানশীল ব্যাক্তি হাজী সেলিমের নিজ গ্রামে হাজী সেলিম ক্যাডেট দাখিল এন্ড আলিম মাদ্রাসার প্রস্তাবিত প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাজী সেলিম।
হাজী সেলিম একজন প্রকৃত সমাজসেবক। যার আন্তরিক প্রচেষ্টায় সমাজের অনেক সামাজিক কাজ প্রতিনিয়ত করা হচ্ছে। দরিদ্র মানুষকে সহায়তা, মসজিদ, মাদ্রাসা নির্মাণ, অসুস্থ মানুষের চিকিৎসা, কর্মসংস্থান তৈরি সহ নানান কাজে যার অফুরন্ত অবদান। ভবিষ্যতে তিনি একটি হাসপাতাল ও বৃদ্ধ ও অসহায় মানুষের জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেছেন। পরিশেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজী ছিলেন ফাউন্ডেশন এর অন্যতম ব্যক্তিত্ব হাজী দুলাল মিয়া, হাজী আব্দুল কাদির জিলানী, স্থানীয় ইউপি সদস্য নিয়াজ ইকবাল মাসুক, আওয়ামীলীগ নেতা বদরুল আলম শিপলু সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet