সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে কৃষিমন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী

উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে কৃষিমন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে সরকারের কৃষিমস্ত্রী হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নতুন কৃষিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যায় প্রাঙ্গণ থেকে বিদ্যালয়ের শিক্ষ ও শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় স্কুলের শিক্ষক অয়ন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায় ও ম্যানেজিং কমিটির সদস্য মো, মামুন আহম্মেদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলেন, শ্রীমঙ্গলের শতবর্ষী ও ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের কৃষিমন্ত্রী হিসেবে নিযুক্ত করায় আমরা আনন্দিত। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও নতুন কৃষিমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মামুন আহম্মেদ বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসন থেকে সপ্তম বারের মতো নির্বাচিত জেলার প্রবীণ রাজনীতিবিদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির হাত ধরে দুটি উপজেলায় শিক্ষাখাতসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী উনাকে যথাযথ মূল্যায়ন করায় আমরা মৌলভীবাজার জেলাবাসী খুশি।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet