সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
অল্পের জন্য শঙ্খিনী সাপের ছোবল থেকে রক্ষা পেলেন শিক্ষকের স্ত্রী

অল্পের জন্য শঙ্খিনী সাপের ছোবল থেকে রক্ষা পেলেন শিক্ষকের স্ত্রী

এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অল্পের জন্য বিষধর শঙ্খিনী সাপের ছোবল থেকে রক্ষা পেয়েছেন এক নারী। ওই নারী শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ দেব এর স্ত্রী।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ইছুবপুর এলাকার শিক্ষক কল্যাণ দেবের বেড রোমে একটি বিষধর শঙ্খিনী সাপ ঢুকে পড়ে।
শিক্ষক কল্যাণ দেবের স্ত্রী ঘরে প্রবেশ করে পায়ের কাছে বসে থাকা শঙ্খিনী সাপটিকে দেখতে পান। সাপ দেখে হাল্লা চিৎকার শুরু করলে অন্যান্যরা এগিয়ে আসেন।

পরে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে রোমের ভিতর থেকে উদ্ধার করেন। শিক্ষক কল্যাণ দেব জানান, অল্পের জন্য তার স্ত্রী বিষাক্ত সাপের ছোবল থেকে রক্ষা পেয়েছেন। কল্যাণ দেবের স্ত্রী জানান, সাপটি তার পয়ের কাছে ছিল। তিনি না দেখলে নিশ্চিত কামড়ে দিত। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শিক্ষকের বেড রোম থেকে বিপন্ন প্রজাতির বিষধর একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। শঙ্খিনী সাপ বিষ ধর সাপের মধ্যে অন্যতম প্রজাতি। এ সাপ ছোবল মারলে রুগী বাঁচানো প্রায় অসম্ভব। অন্য দিকে রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়ক থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন তিনি।

সজল দেব বলেন, পার্শবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে প্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দেওয়ায় বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণীসহ বিভিন্ন প্রজাতির প্রাণীরা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। যার ফলে অনেক সময় অনেক প্রাণী মারাও যাচ্ছে। তিনি বলেন, বনের পরিবেশ ফিরে না আসলে একসময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিরল সব প্রাণী হারিয়ে যাবে। উদ্ধার করা শংঙ্খীনি ও অজগর সাপ দুটি অবমুক্তের জন্য বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্থান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet