সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গল শিশু পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে কুলাউড়া থেকে উদ্ধার

শ্রীমঙ্গল শিশু পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে কুলাউড়া থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শিশু পরিবার (বালিকা) থেকে হারিয়ে যাওয়া শিশু ইসরাত জাহান আজমীকে কুলাউড়া থানা পুলিশ উদ্ধার করেছে।

গত বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে শিশুপরিবারের ইসরাত জাহান আজমী নামের এই শিশু নিখোঁজ হয়। পরে শিশুটির কোন সন্ধান না পেয়ে শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবার (বালিকা) কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরী করেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে কুলাউড়ারার রাউৎগাওয়ের মনরাজ এলাকার বাসিন্দা আব্দুল মালিক আজমীকে রাস্তায় স্কুল ড্রেস পরিহিত অবস্থায় দেখে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিশ্চিত হোন সে স্কুল থেকে ফেরার পথ ভুলে এখানে চলে এসেছে।

খবর পেয়ে ওসি মো. আব্দুছ ছালেক থানার এএসআই তাজুল ইসলামকে সেখান থেকে নিয়ে আসতে পাঠান। আব্দুল মালিকের কাছ থেকে শিশু আজমীকে থানায় নিয়ে আসেন এএসআই তাজুল।

ওসি মো. আব্দুছ ছালেক খোঁজখবর নিয়ে নিশ্চিত হোন আজমী শ্রীমঙ্গলের সরকারি শিশু পরিবার এর বাসিন্দা এবং শ্রীমঙ্গল থানার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্তৃপক্ষকে খবর দেন।

শুক্রবার ১৫ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে শ্রীমঙ্গলের সরকারি শিশু পরিবার এর দায়িত্বরত পীযুষ কান্তি মিত্র থানায় আসেন। পরে ওসি কর্তৃপক্ষের কাছে শিশু আজমীকে তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet