সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
লাউয়াছড়া ও বাইক্কা বিল এলাকায় জেলা পুলিশের সচেতনতামূলক সাইন বোর্ড স্থাপন

লাউয়াছড়া ও বাইক্কা বিল এলাকায় জেলা পুলিশের সচেতনতামূলক সাইন বোর্ড স্থাপন

নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল:
মৌলবীবাজার জেলা পুলিশের উদ্যোগে লাউয়াছড়া বনের সড়কে গাড়ীর গতি নিয়ন্ত্রণে ও বাইক্কা বিল এলাকায় সচেতনতামূলক বিভিন্ন লেখা ৫০টি সাইনবোর্ড স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল মেনে চলুন, সর্ব্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার” এমন লেখা জনসচেতনতামূলক ৫০ টি সাইনর্বোড স্থাপনের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম বার)।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লাউয়াছড়া বনের প্রধান ফটকের সামনে ১টি বিলবোর্ড স্থাপনের মধ্যদিয়ে সাইনবোর্ড স্থাপনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার।
একই দিন সন্ধ্যায় “বাইক্কা বিল পাখিদের অবাধ বিচরণ স্থল, জীব বৈচিত্র রক্ষায় পাখি শিকার বন্ধ করুন’ ম্লান করলে রাতের আলো, পাখিরা থাকবে ভাল” বাইক্কা বিলে পাখি শিকার বন্ধে সচেতনতামূলক এমন প্রচারণা লেখা কয়েকটি সাইনবোর্ড বাইক্কা বিল এলাকায় স্থাপন করা হয়। এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, টুরিস্ট পুলিশসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, লাউয়াছড়া বন ও বাইক্কা বিল বন্যপ্রাণী এবং পাখিদের অভায়শ্রম। বনের ভেতর বেপরোয়া গতিতে গাড়ী চালালে বণ্যপ্রাণীর জীবন ঝুঁকির সম্ভবনা রয়েছে এবং দূর্ঘটনাও ঘটবে। এসব বিবেচনায় জনসচেতনতার জন্য বিলবোর্ড স্থাপন করা হয়েছে। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet