সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কাজ করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কাজ করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল:
“মানসম্মত শিক্ষা”- টেকসই উন্নয়ন এর পথে একটি অন্যতম প্রধান অভীষ্ট (এসডিজি ৪)। আর এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন মানসম্মত পরিবেশ। প্রয়োজন পুত্র সন্তানের পাশাপাশি প্রতিটি কন্যা সন্তানের শিক্ষা, অধিকার ও নিরাপত্তা  নিশ্চিত করা। সেই উদ্দেশ্যে কাজ করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্দেশনায় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের  উদ্যোগে উপজেলার প্রতিটি উচ্চ বিদ্যালয়ে কন্যা সন্তানদের জন্য পর্যায়ক্রমে একটি ” গার্লস কর্ণার” তৈরির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কর্ণারে জরুরি মুহুর্তে  বিশ্রামের ব্যবস্থা সহ স্যানিটেশন সামগ্রী সরবরাহ করা হবে।
বুধবার (২৩ আগস্ট)  কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় এর ” গার্লস কর্ণার” এর অবকাঠামো উন্নয়ন এর কাজ পরিদর্শন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। এসময় তিনি স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং লেখা-পড়ার প্রতি মনোযোগী হতে পরামর্শ দেন। এছাড়া তিনি বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ চারা রোপণ করেন। পরিদর্শনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী প্রমূখ। এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমাদের সন্তানরাই আমাদের স্মার্ট বাংলাদেশের কারিগর। স্মার্ট নাগরিক গঠনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের এই পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet