সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
বঙ্গবন্ধু সপরিবারের রূহের মাগফেরাত কামনায় হলি সিলেট পত্রিকার সৌজন্যে, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের দোয়া মাহফিল

বঙ্গবন্ধু সপরিবারের রূহের মাগফেরাত কামনায় হলি সিলেট পত্রিকার সৌজন্যে, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও শহীদ শেখ কামাল এর ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে  ও হলি সিলেট পত্রিকার সার্বিক সহযোগীতায়  এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল ৫ আগস্ট শনিবার বিকালে নগরীর পুরান লেনস্থ ৫৩ নং সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা সভাপতি লেখক-সাংবাদিক রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট চিত্রগ্রাহক আতাউর রহমান আতা। বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ থানা আওয়ামীলীগের সভাপতি এম উস্তার আলী।
ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার আক্তার হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক এস.এম জহুরুল ইসলাম, সহ সভাপতি হোসাইন কবির, যুগ্ম সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক এম. হাফিজুল ইসলাম লস্কর, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ হান্নান শিপন, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ, নির্বাহী সদস্য গুলজার হোসেন নেছার, নুরুল আমিন খান, জয়দীপ চক্রবর্তী, মোঃ ঈশা তালুকদার, জালালাবাদ থানা আওয়ামীলীগ নেতা মোঃ মোবারক হোসেন, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আলিম রানা, সিলেট সংবাদপত্র হকার সমিতির সদস্য আব্দুস সালাম, শিক্ষার্থী এসএম তাহমিদ আল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। মিলাদ মাহফিল শেষে দোয়ায় শহীদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবার-স্বজনদের রূহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন ঈশা তালুকদার। শেষে শিন্নি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet