সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
আত্মজীবনী কালের সাক্ষী ও ইতিহাসের অংশবিশেষঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

আত্মজীবনী কালের সাক্ষী ও ইতিহাসের অংশবিশেষঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

হলি সিলেট ডেস্কঃ

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “আত্মজীবনী কালের সাক্ষী ও ইতিহাসের অংশবিশেষ। আত্মজীবনী লেখকের জীবনের অনন্য অন্তর্দৃষ্টি প্রদান করে। আত্মজীবনী পাঠকদের মধ্যে আবেগ জাগিয়ে তোলে এবং তাঁদের সঙ্গে একটি সংযোগ স্থাপনে সফল হয়।”
আজ ১৭ মে ২০২৩ মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরীর দুটি গ্রন্থ, ‘মননের দৃকপাত’ (প্রবন্ধগ্রন্থ) ও ‘জীবননদে স্মৃতির ঢেউ’ (আত্মজীবনী) এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবার্ট লিন্ডসে থেকে শুরু করে ফারুক চৌধুরী, আবুল মাল আব্দুল মুহিত, শাহ এএমএস কিবরিয়াসহ বিভিন্ন লেখকের যুগান্তকারী ও মানসম্পন্ন আত্মজীবনীর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আত্মজীবনী শুধু লেখকের জীবনের অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও আবেগের একটি প্রকৃত ও সৎ বিবরণই নয়, তা ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট প্রদান করে এবং ঘটনাপ্রবাহ একটি বৃহত্তর কাঠামোর মধ্যে স্থাপন করার মাধ্যমে পাঠকরা লেখকের জীবনকে রূপদানকারী সামাজিক প্রভাবগুলো উপলব্ধি করতে পারেন।”
সকাল ১০.৩০ মিনিটে প্রফেসর এম. হাবিবুর রহমান হলে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর শিব প্রসাদ সেন ও ট্রেজারার এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক । ইউনিভার্সিটির সিএসই সোসাইটির সভাপতি সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. মাহফুজুল হাসানের সভাপতিত্বে এবং সিএসসি ৫৭তম ব্যাচের শিক্ষার্থী জয়নাল আবেদীন কোরেশী ও ফিহা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন লেখক এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন ও ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটেএল) ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম, রেজিস্ট্রার তারেক ইসলাম, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, পরিচালক (অর্থ) মো. ইনামুল হক, ডেপুটি লাইব্রেরিয়ান মাশরুফ আহমেদ চৌধুরীসহ অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সিএসই সোসাইটির সাধারণ সম্পাদক মো. মনসুরুজ্জামান শেখ ইমনসহ সোসাইটির অন্য সদস্যবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet