সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর

শ্রীমঙ্গলে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্জাদার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলমান সর্ম্পদায়ের সবছেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর।
শনিবার (২২ এপ্রিল) শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল ফিতরের ৩টি জামাত অনুষ্টিত হয়। প্রথম জামাত শুরু হয় সকাল ৬টা ৪০ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করেন শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী। জামাতে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও প্রথম জামাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকালে বৃষ্টি না থাকায় শ্রীমঙ্গলে বিভিন্ন ঈদগাহে ও মসজিদে শান্তিপূর্ণ ঈদ জামাত অনুষ্টিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet