সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু’র বহিষ্কারাদেশ প্রত্যাহার মিষ্টি বিতরণ এইচএসসিতে মেধা ও যোগ্যতার স্বাক্ষর অর্জনকারী জিপিএ-৫ প্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী মৌমিকে সুশীল সমাজ সিলেটের সংবর্ধনা সিলেট গ্র্যান্ড প্যালেসে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী  বদির ভাই, ছেলেসহ ৪ জন আটক ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ! আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক শেখ মোঃ লুৎফুর রহমান এর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ব্যক্তিগত পেজ হ্যাক করা হয়েছে। সিলেটে আ.লীগ নেতা আলা উদ্দিন সাজুসহ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ২  কর্মী গ্রেফতার:- আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনালে অংশ নিতে মালেশিয়ায় যাবে নবীগঞ্জের আহনাফ জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত শ্রীমঙ্গলে ইসমাইল শ্রীমঙ্গল মসজিদ নির্মাণে ‘হৃদয়ে শ্রীমঙ্গল ও ডাক্তার আছাদ উদ্দীন এন্ড জয়তুন নাহার মানবিক ট্রাস্টের যৌথ উদ্যোগ ১ লক্ষ টাকা অনুদান প্রদান। 
শ্রীমঙ্গলে যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু’র বহিষ্কারাদেশ প্রত্যাহার মিষ্টি বিতরণ

শ্রীমঙ্গলে যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু’র বহিষ্কারাদেশ প্রত্যাহার মিষ্টি বিতরণ

 

মো: জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত মৌলভীবাজার জেলার ১০ জন যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের স্বপদে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু। অন্যরা হলেন কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ, যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী, আছনাজ চৌধুরী ইমন, মো. জিয়া উদ্দিন চৌধুরী, ইজ্জাদুর রহমান ও সদস্য সিপার আহমদ।

এ ছাড়া কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের আগের পদে বহাল করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু বহিষ্কার হলে জেলা জুড়ে নেতাকর্মীরা প্রতিবাদের জড় তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে,ওনার পদি ফিরিয়ে দিতে কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে খোলা চিঠি লিখে আবেদন করা হয়। মহিউদ্দিন ঝাড়ু পদ বহাল রেখে দলে ফিরিয়ে আসাতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে ও মিষ্টি বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটিকে স্থানীয় নেতাকর্মীরা ধন্যবাদ জ্ঞাপন করেছে মহিউদ্দিন ঝাড়ু বহিষ্কারাদেশে ।

মৌলভীবাজার জেলা ছাত্রদল সহ-সভাপতি
মোঃ মোবারক হাসান লোপ্পা তার সামাজিক যোগাযোগ একাউন্ট মাধ্যমে অনুভূতি প্রকাশ করে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক ও স্থানীয় সংসদ্য প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোষ্ট করেন,

🌹অভিনন্দন ✨প্রিয় বড় ভাই, ✨প্রিয় নেতা
রাজপথের লড়াকু সৈনিক, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আন্দোলন সংগ্রামের পরিশ্রমী কর্মী, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আইডল, হাজার হাজার কর্মী গড়ার কারিগর, কারা নির্যাতিত, নিপিড়ীত, রাজপথের অগ্নিপুরুষ শ্রীমঙ্গল উপজেলা যুবদলের #আহ্বায়ক পদে পুনর্বহাল হওয়ায় # মহিউদ্দিন_ঝারু_ভাই আপনাকে জানাই অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন
আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমাদের অভিভাবক, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য#আলহাজ্ব_মুজিবুর_রহমান_চৌধুরী (হাজী মুজিব) সাহেবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টায় একজন আদর্শিক কর্মী ফিরে পেলো তার পূন-সম্মান, পূন-মর্যাদা।

দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরিক্ষিত সুর্য সৈনিক কে পুনরায় সাংগঠনিক দায়িত্ব প্রদান করার জন্য। আপনাদের এই দূরদর্শি সিদ্ধান্ত যেনো শ্রীমঙ্গল উপজেলা যুবদল কে অনুপ্রাণিত করে, শ্রীমঙ্গল উপজেলা যুবদল সু-সংগঠিত, মার্জিত, শক্তিশালী একটি সংগঠনে রুপ ধারন করে সারা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে!! সেই দোয়া রইলো।

শ্রীমঙ্গল পৌর শাখা কমিটির ছাত্রদলের আহব্বায়ক মো: জাহেদ আহমেদ তার সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্ট মহিউদ্দিন ঝাড়ু’র বহিষ্কারদেশ প্রত্যাহারে অনুভূতি প্রকাশ করে বলেন,

তা হুবুহু তুলে ধরা হলো, -অভিনন্দন রাজপথের ত্যাগি, নির্যাতিত, পরীক্ষিত জাতীয়তাবাদ আদর্শের উজ্জ্বল নক্ষত্র মহিউদ্দিন জারু ভাই।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি শ্রীমঙ্গল-কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব ভাইকে নিরলস প্রচেষ্টা করে মহিউদ্দিন জারু ভাইয়ের বহিষ্কারাদেশ তুলে আনতে সহযোগিতা করার জন্য।
MD Mohiuddin Mujibur Rahman Chowdhury।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet