সংবাদ শিরোনাম :
সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ২  কর্মী গ্রেফতার:- আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনালে অংশ নিতে মালেশিয়ায় যাবে নবীগঞ্জের আহনাফ নগরে বহুতল ভবন, ৩ ব্যাংকে ৫ কোটি টাকা! আলোচনায় সিসিকের হিসাবরক্ষক মফিজ আলী জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত শ্রীমঙ্গলে ইসমাইল শ্রীমঙ্গল মসজিদ নির্মাণে ‘হৃদয়ে শ্রীমঙ্গল ও ডাক্তার আছাদ উদ্দীন এন্ড জয়তুন নাহার মানবিক ট্রাস্টের যৌথ উদ্যোগ ১ লক্ষ টাকা অনুদান প্রদান।  এইচএসসিতে মেধা ও যোগ্যতার স্বাক্ষর অর্জনকারী জিপিএ-৫ প্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী মৌমিকে সুশীল সমাজ সিলেটের সংবর্ধনা মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ আটক ২ নবীগঞ্জে পাহাড় কাটা: গভীর রাতে এসআরবি ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
নগরে বহুতল ভবন, ৩ ব্যাংকে ৫ কোটি টাকা! আলোচনায় সিসিকের হিসাবরক্ষক মফিজ আলী

নগরে বহুতল ভবন, ৩ ব্যাংকে ৫ কোটি টাকা! আলোচনায় সিসিকের হিসাবরক্ষক মফিজ আলী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অ্যাকাউন্টস শাখার সহকারী হিসাবরক্ষক মফিজ আলীকে ঘিরে সম্পদের উৎস ও আর্থিক লেনদেন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নগরীতে বহুতল ভবন এবং স্ত্রী-সন্তানের নামে তিনটি ব্যাংকে ৫ কোটি টাকা থাকার অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

জানা গেছে, মফিজ আলীর গ্রামের বাড়ি কুমিল্লায়। বর্তমানে তিনি সিলেট নগরীর ঘাসিটুলা এলাকায় বসবাস করেন। একসময় সিলেট নগরীতে শিক্ষার্থীদের টিউশনি করিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে। পরবর্তী সময়ে তিনি সিলেট সিটি করপোরেশনে চাকরিতে যোগ দেন।

অভিযোগ রয়েছে, তাঁর স্ত্রী-সন্তানের নামে তিনটি ব্যাংকে প্রায় ৫ কোটি টাকা জমা রয়েছে। পাশাপাশি নগরীতে রয়েছে বহুতল ভবন। একজন সিটি করপোরেশন কর্মচারীর আয়ের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য কতটুকু এবং সম্পদ অর্জনের অর্থের উৎস কীতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তবে এসব তথ্যের সত্যতা ও সম্পদের প্রকৃত মালিকানা ব্যাংক হিসাব, সম্পত্তির দলিল এবং সংশ্লিষ্ট নথিপত্রের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

এদিকে, সিসিকের অ্যাকাউন্টস শাখার হিসাব-নিকাশেও অনিয়ম ও গরমিলের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের আয়-ব্যয়, বিল-ভাউচার, বিভিন্ন আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যথাযথভাবে পরীক্ষা করা হলে অভিযোগগুলোর সত্যতা বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

তাঁদের দাবি, সিসিক প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মফিজ আলীর সম্পদের উৎস এবং অ্যাকাউন্টস শাখার আর্থিক কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্তের উদ্যোগ নেবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী হিসাবরক্ষক মফিজ আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet