সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
হাইল হাওরে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

হাইল হাওরে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ও আশীদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে হাইল হাওরে শহরের ময়লা আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রোববার (২৬ সেপ্টেম্বর)  সকালে বিলাসেরপাড় এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
​স্থানীয় সচেতন এলাকারবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও নানা ধরনের সচেতনতামূলক প্লেকার্ড হাতে নিয়ে হাইল হাওড় ও পরিবেশ রক্ষার দাবি জানান।
​মানববন্ধনে প্রদর্শিত প্লেকার্ডগুলোতে লেখা ছিল—”পলিথিন আর প্লাস্টিকে হাওড়ের মিষ্টি পানি আর সবুজ প্রকৃতি আজ বিপন্ন”, “আমাদের পরিষ্কার শহর দরকার, কিন্তু হাওড়কে ময়লার ভাগাড় বানানো চলবে না” এবং “হাওড়ের বুকে ময়লার স্তূপ মানে আগামী প্রজন্মের মুখে বিষ তুলে দেওয়া।
এসময় বক্তব্য রাখেন,,আনোয়ার মিয়া,সারফিন আহমদ,বিল্লাহ আহমদ,সালমান মিয়া প্রমুখ।
​এ সময় বক্তারা বলেন, শ্রীমঙ্গল শহরের সমস্ত ময়লা-আবর্জনা হাইল হাওড়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রাকৃতিক জলাশয়ে ফেলায় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। পলথিন ও প্লাস্টিক বর্জ্যের কারণে হাওড়ের মিষ্টি পানি ও পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে।
​অবিলম্বে হাইল হাওড়ে বর্জ্য ফেলা বন্ধ করে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিকল্প ও উপযুক্ত স্থান নির্ধারণের জোর দাবি জানান আন্দোলনকারীরা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সচেতন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet