সংবাদ শিরোনাম :
এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: তথ্যপ্রযুক্তির যুগে ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরিঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু

দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু

 

**সিলেট প্রতিনিধি:**

সাংবাদিকতা, সমাজসেবা ও সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ **দৈনিক ঘোষণা’র ২০২৬ সালের বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক, সাংবাদিকতা শ্রেষ্ঠ ও সংগঠক (সমাজ উন্নয়নমূলক অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা)** হিসেবে সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন তরুণ প্রতিবাদী কবি, সাংবাদিক, শিক্ষানবিশ আইনজীবী, মানবাধিকারকর্মী ও সংগঠক **সাদিক হোসেন এপলু**।

গত বুধবার (১২ আগস্ট ২০২৬) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দৈনিক ঘোষণা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নাতি, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান **সৈয়দ মার্গুব মোর্শেদ**। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা’র সম্পাদক ও প্রকাশক **মো. সাহিদুর রহমান টেপা**সহ দেশের বিশিষ্ট সাংবাদিক,আইনজীবী, ডা:, শিক্ষক, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

প্রধান অতিথি সৈয়দ মার্গুব মোর্শেদের হাত থেকে সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন তরুণ প্রতিবাদী,কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাদিক হোসেন এপলু বলেন, *“এই অর্জন শুধু আমার একার নয়। এর পেছনে আমার পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং যারা সবসময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাঁদের সবার অবদান রয়েছে। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”*

তিনি আরও বলেন, *“অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা এবং সাধারণ মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।”*

তিনি সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে নির্ভীকভাবে কলম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাদিক হোসেন এপলুর এই অর্জনে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে,অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা ও সমাজসেবায় পাওয়া এই স্বীকৃতি তাঁর ভবিষ্যৎ কর্মযাত্রায় নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগাবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet