সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো.মনিরুল ইসলাম।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ওয়ালী সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি মিছবাউর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মতিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, মৌলভীবাজার-এর আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক মো.ফজলুর রহমান ময়ূন,জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার ৭ উপজেলার জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ৫ শতাধিক মানুষ অংশ নেয়।

সভার মূল উদ্দেশ্য ছিল জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা আরও জোরদার করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে জনমত গ্রহণ এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করে তোলা।
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও প্রতিরোধ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও গঠনমূলক সুপারিশ তুলে ধরেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet