সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন গোলাপগঞ্জের রোটারিয়ান সৈয়দ ফরহাদুর রব।

‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন গোলাপগঞ্জের রোটারিয়ান সৈয়দ ফরহাদুর রব।

 

নিজস্ব প্রতিবেদক : সাংগঠনিক দক্ষতায় সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় রোটারি ইন্টারন‍্যাশনাল বাংলাদেশের (ডিস্ট্রিক্ট-৬৪ ও ৬৫) বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী রোটারিয়ান সৈয়দ ফরহাদুর রব।

গত শুক্রবার (২৬ জুন) কক্সবাজারের সি প্যালেস হোটেলে অনুষ্ঠিত বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (ডিস্ট্রিক্ট-৬৪ ও ৬৫) আয়োজনে দেশের বিভিন্ন ক্লাব ও ব‍্যাক্তিকে সম্মাননা প্রদান করা হয়। রোটারী ক্লাব অব সিলেট সিনারজি এর পাস প্রেসিডেন্ট ও রিপসা বাংলাদেশ এর অ‍্যাসিস্ট‍্যান্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান সৈয়দ ফরহাদুর রব অনুষ্ঠানে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ সম্মাননা অর্জন করেন। তার পক্ষে রোটারী ক্লাব অব সিলেট সিনারজি এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান তানভীর আহমদ এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

সম্মাননা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোটারি ডি-৬৫ এর কো-অর্ডিনেটর এডমিন রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (ডিস্ট্রিক্ট-৬৪ ও ৬৫) এর কান্টি-কো অর্ডিনেটর পিডিজি ইস্তিয়াক এ জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি এম আতাউর রহমান পীর।

সৈয়দ ফরহাদুর রব জানান, ২০২০ সাল থেকে তিনি রোটারী ও মা-বাবার নামে প্রতিষ্ঠিত সৈয়দ মুহিবুল-পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে সমাজের হত-দরিদ্র মানুষের কল‍্যাণে বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। আজীবন এভাবে মানুষের কল্যাণে কাজ করতে চান। এমন অ্যাওয়ার্ডে ভূষিত করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet