সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
মৌলভীবাজার পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজার পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও গত মে মাসের পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ পারফরম্যান্সের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহানের সঞ্চালনায় কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মে/২০২৬ মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন বড়লেখা থানার দেবল চন্দ্র সরকার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার শ্রীমঙ্গল ট্রাফিকের সার্জেন্ট রুয়েল দেবনাথ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন বড়লেখা থানার এএসআই সুলতান আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet