সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে কৃষি ও কৃষকের উন্নয়নে মতবিনিময় সভা

শ্রীমঙ্গলে কৃষি ও কৃষকের উন্নয়নে মতবিনিময় সভা

হলিসিলেট ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলমান মৌসুম আমন ধানের আবাদ বৃদ্ধি ও আগামী রবি মৌসুমে তেল, ভুট্টা, গমসহ ফসলের আবাদ বৃদ্ধি এবং সমন্বিত কৃষি কৃষকের উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ জুলাই) বিকেলে আশিদ্রোন ইউনিয়নে আইয়ুব মার্কেট এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উজ্জ্বল সূত্রধরের সঞ্জালনায় সভায় ও হাজী এছাক মিয়া খাজেরা বেগম মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: আলতাফুর রহমানের সার্বিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো. মাসুকুর রহমান, সেলিম হোসেন, রনি দেব রায়, সুব্রত পাল, সমরজিৎ সিংহ প্রমুখ।
সভায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মো: জয়নাল আবেদীন, ফারুক মিয়া, আব্দুল জলিল মিয়া প্রমুখ। বক্তব্যে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
কৃষি অফিসার আলাউদ্দিন বলেন, আমরা কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করে থাকি। মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা, যা ফসল উৎপাদন বৃদ্ধিতে এবং উন্নত কৃষি ব্যবস্থাপনায় আমরা করে থাকি। এছাড়া, কৃষি বিষয়ক বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা যেমন সার, বীজ, কীটনাশক ইত্যাদি প্রাপ্তিতে কৃষকদের সহায়তা করা হয়। আপনাদের যেকোনো প্রয়োজনে কৃষি অফিসে আসবেন। আপনাদের সেবায় আমরা সব সময় নিয়োজিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet