সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
ওসমানীনগরে প্রাথমিক শিক্ষা অফিসার হাদিউল ইসলাম আর নেই

ওসমানীনগরে প্রাথমিক শিক্ষা অফিসার হাদিউল ইসলাম আর নেই

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":2,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ওসমানীনগর( সিলেট) সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাদিউল ইসলাম (৬৮) ইন্তেকাল করেছেন।

সোমবার ২ জুন ( সোমরার) দুপুর সাড়ে ১২টায় সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি।

জানা গেছে, সকালে সরকারি কাজে সিলেট শহর থেকে ওসমানীনগরে রওয়ানা হলে পথিমধ্যে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাদিউল ইসলাম ময়মনসিংহ জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দাফন তার নিজ গ্রাম গোবিন্দশ্রীতে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, ইউএনও জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আসিক, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা জামায়াতের আমির ছোহরাব আলী, সেক্রেটারি জেনারেল আনহার আহমদসহ শিক্ষক সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet