সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এ এ রানা: :
সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন পুরুষ একজন মহিলা অটোযাত্রী নিহত হয়েছেন।৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাকের ( ঢাকা মেট্রো ট- ১৪-১৬৮০) সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হন।

আহত অপর ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

হতাহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, ঘাতক ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হলেও যথাক্রমে চালক বা হেল্পাররা পালিয়ে গেছে। তাদের সন্ধান চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet