সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
গোলাপগঞ্জ চৌমুহনীতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা, দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

গোলাপগঞ্জ চৌমুহনীতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা, দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

 

বিশেষ প্রতিনিধি কামাল খান:-
মানবসেবা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতার প্রত্যয়ে সিলেটের গোলাপগঞ্জে ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’-এর নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৩টায় গোলাপগঞ্জ বাজার চৌমুহনীতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের গোলাপগঞ্জ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সিলেট বিভাগীয় সদস্য কামরান উদ্দিন বাদলের সভাপতিত্বে এবং জোবায়ের আহমেদ সার্জন ও মো. শিহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত হন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক কামাল খান।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ‘সিলেট টু শেওলা চার লেন বাস্তবায়ন কমিটি’র সভাপতি ছালিক আহমদ চৌধুরী এবং সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু।
দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য
প্রধান অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন বলেন, সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে এবং শোষিত মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে সংগঠনটির অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গোলাপগঞ্জে সংবর্ধনা দিতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত।
সত্য ও মানবিকতার পক্ষে সাংবাদিকতা করার আহ্বান
সংবর্ধনার জবাবে কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, “সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অসহায়, বঞ্চিত ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। ঈদ উপলক্ষে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
তিনি স্থানীয় সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বলেন, “নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত দেশপ্রেম। সেবার মাধ্যমেই সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের বিবেক ও জাতির অতন্দ্র প্রহরী। তারা যদি সত্য প্রকাশে পিছিয়ে যান, তবে অপরাধীরা আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের নির্ভীক ভূমিকা পালন করতে হবে।”
ঈদ উপহার পেয়ে হাসি ফুটল অসহায় মানুষের মুখে
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ এলাকার কয়েক শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদ উপহার হিসেবে নতুন শাড়ি, লুঙ্গি, শার্ট ও পাঞ্জাবি তুলে দেন। ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা যায়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী কামরুজ্জামান চৌধুরীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে সোসাইটি অ জাতীয় গণমাধ্যম কমিশন বিভাগীয় সদস্য এম এস ডালিম,ইকবাল হোসেন,আবুল কালাম, হোসেন আহমদ,কামরুল ইসলাম,এমাদ উদ্দিন, সাংবাদিক আব্দুল আহাদ,নিজাম উদ্দিন,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet