শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৯টায় শহরের স্টেশন রোডস্থ গ্রান্ড তাজ চাইনিজ রেস্টুরেন্টে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ক্লাবের সদস্যদের সম্মানে আয়োজিত এক নৈশভোজ সভায় তিনি এসব কথা বলেন।
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাষ্ট এর কো- অর্ডিনেটর এর দায়িত্বে থাকা শ্রীমঙ্গলের সন্তান সরফরাজ আহমেদ শরফু শ্রীমঙ্গল পৌরসভার মেয়র পদে নির্বাচনের ইচ্ছে প্রকাশ করেন। তিনি বলেন, ‘ শ্রীমঙ্গল খুব ছোট শহর, কিন্তু আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।’ সরফু বলেন, ‘ আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়র নির্বাচিত হলে তিনি পৌরবাসীকে একটি আধুনিক ও সুন্দর শহর উপহার দেবেন।”
তিনি ৩টি অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘পৌরসভা সম্প্রসারণের দীর্ঘদিনের দাবী পূরণে এমপি সাহেবের নেতৃত্বে কাজ চলছে। যদিও একটি মহল চায় না শ্রীমঙ্গল পৌরসভার কাজ সম্প্রসারিত হোক। কিন্তু এটা বাস্তবায়ন করা হবে।
কলেজ রোডের ময়লার ভাগার ৩ মাসের মধ্যে স্থানান্তরসহ, শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতি কাজে লাগানো হবে। এছাড়া যানজট নিরসন সড়ক প্রসস্থকরণ, অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁটি অপসারণ ও পর্যটন বান্ধব একটি আধুনিক শ্রীমঙ্গল পৌরসভা বিনির্মান। তিনি বলেন, ‘আপনারা আমাকে মেয়র নির্বাচিত করলে ৫ বছর নয়, ৩ বছরে আমি বিগত ৩০ বছরের উন্নয়ন করে দেখাবো ইনশাআল্লাহ। ব্যর্থ হলে- ৫ বছর মেয়াদ পূরনের অপেক্ষা না করে পদত্যাগ করে চলে যাবো।’
তিনি আরো বলেন, ‘আমি এই শহরের সন্তান। আমি এবারই প্রথম এবং শেষ বারের জন্য নির্বাচনে অংশ নিতে চাই। দ্বিতীয়বার নির্বাচন করবো না। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নিয়ে জয়ী না হলেও এলাকার মানুষ হিসেবে পৌরসভার উন্নয়নে গঠনমূলক ভুমিকা পালন করে যাবো’।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের নবগঠিত অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে যুক্ত থাকার আকাঙ্খা ব্যক্ত করেন।
ক্লাবের আহবায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদস্য সচিব রুবেল আহমেদ সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।