সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
বড়লেখায় শিশুকে ব্যবহার করে অভিনব কৌশলে ৫ লক্ষ টাকা চুরির ঘটনায় দুই নারী গ্রেপ্তার

বড়লেখায় শিশুকে ব্যবহার করে অভিনব কৌশলে ৫ লক্ষ টাকা চুরির ঘটনায় দুই নারী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় ডিপার্টমেন্টাল স্টোরে শিশুকে ব্যবহার করে অভিনব কৌশলে ৫ লক্ষ টাকা চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় এক শিশুকেও হেফাজতে নিয়েছে পুলি। পুলি জানিয়েছে, গত ৩ মার্চ শাহবাজপুর বাজারের রাসেল ভেরাইটিজ স্টোর নামক একটি প্রতিষ্টানে চুরির ঘটনায় বড়লেখা থানায় মামলা নং-২১(০৫)২৬, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড, ১৮৬০ মোতাবেক মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকালে দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, বোরকা পরিহিত দুই নারী মালামাল ক্রয়ের অজুহাতে দোকান মালিককে ব্যস্ত রাখে। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় ৭ বছর বয়সী এক শিশুকে দিয়ে ক্যাশ বাক্সে থাকা নগদ ৫ লক্ষ টাকা চুরি করানো হয়।

পরবর্তীতে ২৬/০৫/২০২৬ খ্রি. তারিখে সিলেট জেলার বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় ১নং আসামি স্মৃতি রানি শাহজি প্রকাশ স্মৃতি বেগম (৩১) এবং আইনের সংঘাতে জড়িত শিশু (০৮)-কে বিশ্বনাথ থানাধীন সন্ধানী ক্লিনিক এলাকা থেকে হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তারকৃত স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৭ মে) ভোরবেলা সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের সহায়তায় দক্ষিণ সুরমা উপজেলার ওমর কবর কাশবন এলাকার বাচ্চু মিয়ার কলোনি থেকে ২নং আসামি শানু বেগম (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet